সুদানে গ্রিকদের উদ্ধার অভিযানে১৬ জন গ্রিক মুক্ত হল। প্রথম আটকে পড়া গ্রিকরা ফিরে এসেছে ।মুক্ত হওয়া নাগরিকরা নিজেদের অভিব্যাক্তি প্রকাশ করে বলেন “আমরা সবাই বিপদে ছিলাম, আমাদের গুলি করা হয়েছিল” সৃষ্টিকর্তা আমাদের কে রক্ষা করেছেন।সুদানের গ্রিকদের উদ্ধার এবং তাদের প্রত্যাবাসনের অভিযান অব্যাহত রয়েছে, সুদান থেকে ইউরোপীয় নাগরিকদের স্থানান্তরে গ্রিকরা উদ্ধার অভিজান অব্যাহত রেখেছে বলে স্থানীয় গ্রিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে।

গতকাল ২৭ এপ্রিল, বিকেল ৪ ঘটিকার দিকে একটি এয়ার ফোর্সের C-27J স্পার্টান পরিবহন বিমানে ১৬ জন গ্রিক, ৯ জন রোমানিয়ান এবং ৮ জন ফিনিশ নাগরিককে বহন কারি এয়ারফোর্সের একটি বিমানের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু সহ সুদান থেকে মুক্ত হয়েছে, বিমানটি তানাগ্রা বিমান ঘাঁটিতে অবতরণ করেছিল বলে জানা গেছে।

C-27J গতকাল মিশরের আসওয়ান থেকে স্থানীয় সময় বিকেল ৫:১০ এ বিমানটি জিবুতির উদ্দেশ্যে ছেড়েছিল, যেখানে এটি রোমানিয়ান এবং ফিনিশ নাগরিকদের তুলেছিল বলে জানা গেছে।

বিমানটি ২৭ এপ্রিল স্থানীয় সময় ৪:৩০ এ জ্বালানি ভরার জন্য আসওয়ানে ফিরে আসে। ৬:৩০ মিনিটে এটি আকাবা, জর্ডানের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যেখান থেকে এটি ১৬ গ্রিক এবং একজন সাইপ্রিয়ট নাগরিককে তুলেছিল। এটি স্থানীয় সময় ৯:০০ টায় এ বিমানটি চূড়ান্ত গন্তব্য তানাগ্রার দিকে যাত্রা করে।

জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী, নিকোস হারদালিয়াস এবং মিশনের প্রধান এই অভিযানে অংশ নিয়েছিলেন এবং গ্রীক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপারেশন সেন্টার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিটের সাথে অবিরাম যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন।
উদ্ধার হওয়া সবাইকে নিয়ে খুব নিরাপদে বিমানটি এথেন্সের ভেনিজুয়েলা এয়ারপোর্টে অবতরণ করেছে বলে জানা গেছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮এপ্রিল/জই