• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিনামূল্যে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন করা যাবে : দূতাবাস

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বিনামূল্যে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন করা যাবে : দূতাবাস।দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় ভিসা ফি ছাড়া কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই বলে জানিয়েছে ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস। গত ২৭ এপ্রিল ২০২৩ ইং বৃহস্পতিবার দূতাবাসের এক বার্তায় বাংলাদেশের সব ভিসা আবেদনকারীর উদ্দেশে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়া দূতাবাস বলেছে, ‘আমরা সব আবেদনকারীর জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ভিসা আবেদনপ্রক্রিয়া প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ আরও বলা হয়েছে, ‘দক্ষিণ কোরিয়ার দূতাবাস বা কোনো কোরীয় ব্যক্তি কখনোই ভিসা সংক্রান্ত কোনো উদ্দেশ্যে অর্থ চাইবে না।’

বার্তায় সতর্ক করে বলা হয়েছে, ‘কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের সঙ্গে অধিভুক্ত হওয়ার দাবি করে এবং ভিসা পরিষেবা বা সহায়তার বিনিময়ে আর্থিক লেনদেনের অনুরোধ করে এমন কোনো ব্যক্তি বা সংস্থার বিষয়ে দয়া করে সতর্ক থাকুন।’

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা বার্তায় জানানো হয়, এগুলো প্রকৃত আবেদনকারীদের থেকে সুবিধা নেওয়ার জন্য করা কোনো প্রতারণামূলক স্কিম হতে পারে। বার্তায় আরও বলা হয়েছে, ‘যদি আপনি কোনো সন্দেহজনক কার্যকলাপ বা ব্যক্তিদের সম্মুখীন হন, অনুগ্রহ করে অবিলম্বে কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে জানানোর জন্য অনুরোধ করেছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ