• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

বাধঁন রায় ঝালকাঠি বরিশাল
আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, যুবলীগ নেতা প্রান্তিক দাস পুটু, আবুল কাশেম বাবলু, ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান।
মানববন্ধন কর্মসূচিতে মৌলবাদী, জঙ্গি, ধর্মব্যবসায়ী ও অপব্যাখ্যাকারী এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডিনিউজ ইউরোপ/৩০ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ