• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শেখ হাসিনাকে হত্যার হুমকিতে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে, নাটোর থানায় এই মামলা দায়ের করেন। আবু সাঈদ চাঁদকে এ মামলার প্রধান অভিযুক্ত এবং বিএনপি মহাসচিবকে হুকুম প্রদানকারী অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ মামলা গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে বলে বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যম জানিয়েছে।

সংবাদ মাধ্যমে বলা হয়েছে,মামলার বাদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রধান অভিযুক্ত ব্যক্তির ‘হুমকিমূলক বক্তব্য’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। মামলার এজাহারে বলা হয়, এ ধরনের মন্তব্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে, বিএনপির জনসভায় বক্তব্য দিয়েছিলেন দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। তার বক্তব্যের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই মামলা দায়ের করা হলো।

বিডিনিউজ ইউরোপ/২৪মে/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ