• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশনের ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

মুহাম্মদ মেসবাহ উদ্দিন আলাল, ইতালি
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ইতালিতে আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশনের (IPA) ভেনেতো’ রিজিওনাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার ১০ জুন ইটালির রভিগো’ প্রদেশের সমুদ্র সৈকত সংলগ্ন একটি নয়নাভিরাম খামারবাড়ি রেস্টুরেন্ট ‘Ultima Spiaggia’ তে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন (IPA) এর ভেনেতো রিজিওনাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।এই মিলনমেলায় ভেনেতো রিজিওনের ভেনিস, পাদোভা, বেল্লোনো ও রভিগো প্রদেশের আইপিএ কর্মকর্তা ও সদস্যগন অংশগ্রহণ করেন।ভেনিস থেকে দুজন বাংলাদেশী আইপিএ সদস্য সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল ও আনোয়ারুল ইসলাম ভূইয়া উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রেহান উদ্দিন দুলাল।আলোচনা পর্ব শেষে সকলে বৈচিত্র্যময় সামুদ্রিক মাছের প্রাধান্য এক ভোজসভায় মিলিত হন।বাধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাস আর মিউজিক পর্ব শেষে সকলে লটারিতে অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইপিএ ইতালির রিজিওনাল প্রেসিডেন্ট মি. দিয়েগো ত্রলেসে, লোকাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মি. ভিটো সিন্ডাকো, ভাইস প্রেসিডেন্ট বারতোলমেও ফিনি, সাবেক কর পুলিশ লেফটেন্যান্ট মনাকো ভিঞ্চেঞ্ছো ও সাবেক কর পুলিশ মার্শাল কানেটা ইভো প্রমুখ। উপস্থিত আইপিএ কর্মকর্তা ও সদস্যবৃন্দ সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে বিশ্বময় ঐক্য শান্তি সমৃদ্ধিকল্পে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত “আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন” ইউরোপ, আমেরিকা, ইউনেস্কো এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল কর্তৃক বিশেষ মর্যাদাপ্রাপ্ত একটি এনজিও। বিশ্বের ৬৫টি দেশে এর শাখা রয়েছে।

বিডিনিউজ ইউরোপ১৩জুন/জই/ইতালি

 


আরো বিভন্ন ধরণের নিউজ