ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি’র আংশিক কমিটি গঠন। বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে জলকন্যা খ্যাত ইতালির ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।বিশ্ব বিখ্যাত পর্যটন নগরী ভেনিসে- রবিবার ১১ জুন সন্ধ্যায় স্থানীয় ঢাকা বিরিয়ানী হাউজে মাকসুদ রহমান ও ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী কে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব সফিক গাজী কে সিনিয়র সহ-সভাপতি,ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক ও মোঃ ফারুক আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইউসূফ পাঠান সাংগঠনিক সম্পাদক, মাহবুবুর রহমান অর্থ সম্পাদক,জিল্লাল মিয়া দপ্তর সম্পাদক,ও মো.মাসুদ রানাকে প্রচার সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
সভায় প্রায় তিন শতাধিক বৃহত্তর কুমিল্লার মানুষ উপস্থিত ছিলেন।নবগঠিত সভাপতি কুদ্দুস চৌধুরী বলেন খুব দ্রুত পূর্ণাঙ্গ একটি কমিটি দেবেন এবং সাধারণ সম্পাদক বলেন যারা উপস্থিত হয়ে এত সুন্দর একটি কমিটি গঠন করার জন্য সাহায্য করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান I
বিডিনিউজ ইউরোপ/১৩জুন/জই/ভেনিস