• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শীঘ্রই এক দফা আন্দোলনে বিএনপি

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩

শীঘ্রই এক দফা আন্দোলনে বিএনপি।আমরা কার্যত এক দফা আন্দোলনে আছি; খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো – মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (২৬ জুন) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে তাদের দল শিগগির এক দফা আন্দোলন শুরু করবে। বিএনপি মহাসচিব বলেন, “আমরা কার্যত এক দফা আন্দোলনে আছি; খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।”

মির্জা ফখরুল বলেন, “আগামী নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠানের জন্য, সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের উপযুক্ত ও গ্রহণযোগ্য কাঠামো বের করা সম্ভব। ঈদুল আজহার পর, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে, সরকারকে বাধ্য করতে, আন্দোলন জোরদার করা হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা বলছি; কারণ আমরা আন্দোলন বাড়াতে চাই এবং তা আরো জোরদার করা হবে। আমরা ইতোমধ্যেই আলোচনা শুরু করেছি (নির্বাচনকালীন সরকার নিয়ে) এবং একটি সেমিনারে পঞ্চদশ সংশোধনী নিয়ে কথা বলেছি। আমরা ভবিষ্যতে এ বিষয়ে আরো সুনির্দিষ্টভাবে কথা বলবো।”

তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকারের একটি উপযুক্ত কাঠামো নির্ধারণ করতে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের এ বিষয়ে তাদের মতামত দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আর, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে, বর্তমান সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করার সদিচ্ছা দেখাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

বিডিনিউজ ইউরোপ/২৮জুন/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ