• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে ধর্মীয় ভাব গম্বীর্যের মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপিত

মিনহাজ হোসেন, ইতালি
আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩

ইতালিতে ধর্মীয় ভাব গম্বীর্যের মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপিত: প্রকাশ্যে ঈদের পশু কোরবানির দাবী প্রবাসীদের। ইতালিতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। দেশের মতো পরিপূর্ণ আনন্দে ঈদ উদযাপন করতে না পারলেও চেষ্টা করে যান ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে দিনটি স্মরনীয় করে রাখতে। তবে খামারে পশু কোরবানির ব্যবস্থা থাকায় সন্তোষ প্রকাশ করেনছেন প্রবাসীরা।দেশটির রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহ মাঠ, বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙ্গা দেয়াল পার্ক, লালন পার্ক, প্রেনেসতিনা, পিয়াচ্ছা মিরতি, তুসকোলানা, রে দি রোমা, অত্তাভিয়ানো, মন্তেভেরদে, মার্কোনী, কর্ণেলিয়া বাতিস্তিনি, মন্তানিওয়ালা, নিত্তোন্নো, রিবিবিয়া সহ আরও বিভিন্ন অঞ্চলে খোলা মাঠে ও মসজিদে ঈদের নামায আদায় করেছে মুসলিম ধর্মাবলম্বীরা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহ মাঠে নামায আদায় করেন এবং তিনি দেশে ও প্রবাসে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।


এসময় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি সহ রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।দেশের মতো ঈদের আবহ প্রবাসে পাওয়া না গেলেও প্রবাসীরা চেষ্টা করেন ঈদ আনন্দে দিন টি কাটাতে।

খোলা জায়গায় পশু কোরবানির নিয়ম না থাকলেও আগের তুলনায় খামার গুলোতে পশু কোরবানির ব্যবস্থা থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রবাসীরা।

বিডিনিউজ ইউরোপ/১জুলাই/জই/ইতালি


আরো বিভন্ন ধরণের নিউজ