• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মিলানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৬, আহত ৮০

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩

মিলানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৬, আহত ৮০।
ইতালির মিলানের একটি অবসর-প্রাপ্তদের বাসভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।ইতালির মিলানের স্থানীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।সংবাদ মাধ্যমে বলা হয়েছে শুক্রবার (৭ জুলাই) ঐ ভবনের প্রথম তলার একটি কক্ষে প্রথমে আগুন ধরে যা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছিল। ঐ সময় ভবনের বাকি অংশে আগুন না লাগলেও প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।

মিলানের মেয়র জিউসেপ সালা সংবাদদাতাদের বলেন, দু’জন বাসিন্দা তাদের কক্ষে লাগা আগুনে পুড়ে মারা গেছেন এবং আরও চারজন বিষাক্ত ধোঁয়ায় প্রাণ হারিয়েছেন। সালা বলেন, “ছয়জনের মৃত্যুর সংখ্যা খুবই বেশি।” তিনি বলেন, ঐ স্থাপনায় ১৬৭ জন লোক ছিল, “পরিস্থিতি আরও খারাপ হতে পারত।”

দমকল বাহিনীর মুখপাত্র লুকা ক্যারি জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন সম্ভবত এটি দূর্ঘটনাই ছিল। দমকল কর্মীরা স্থানীয় সময় রাত ১টার পর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কর্ভেট্টো এলাকার “হোম অব দ্য স্পাউজেস ” আবাসিক ভবনে আগুন নেভানোর জন্য যান ।

আরএআই পাবলিক টেলিভিশনে স্থানীয় দমকল বাহিনীর প্রধান নিকোলামিসেলি জানান , তারা প্রায় ৮০ জনকে সরিয়ে নিয়েছে যার মধ্যে অনেকেই হুইলচেয়ারে ছিলেন এবং আরও ৮০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি উদ্ধার তৎপরতার বর্ননা দিতে গিয়ে বলেছেন, ধোঁয়ায় স্পষ্টভাবে কিছুদেখা যাচ্ছিল না এবং হোমের অনেকেই (অন্যের) সাহায্য ছাড়া উঠে দাঁড়াতে পারছিল না এবং ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান “বিশেষত জটিল” ছিল।

বিডিনিউজ ইউরোপ/৯জুলাই/জই/মিলান


আরো বিভন্ন ধরণের নিউজ