• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নির্বাচন কমিশনের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক

কবির আহমেদ ন্যাশনাল ডেক্স ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

নির্বাচন কমিশনের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচনী পরিবেশ অনুসন্ধান মিশনের (ইএক্সএম) সদস্যরা, বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, ইইউ প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডো, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিশনের একটি কারিগরি দল আগামী ১৮ ও ১৯ জুলাই ইসির সঙ্গে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আরো আলোচনা করবেন।দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, বৈঠককালে ইইউ মিশনের সদস্যরা আগামী নির্বাচন ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের জানতে চেয়েছেন।

ইইউ প্রতিনিধিদলের নেতা রিকার্ডো বলেছেন, “নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি মূল্যায়ন করতে তারা ঢাকায় রয়েছেন। ইইউ উচ্চ প্রতিনিধির জন্য একটি বিশ্লেষণ প্রস্তুত করা হচ্ছে। সেই বিশ্লেষণের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে, বাংলাদেশে একটি পূর্ণ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করা হবে কি না।”

সিইসি হাবিবুল আউয়াল জানিয়েছেন যে ইইউ প্রতিনিধি দলের নেতার সঙ্গে তিনি একমত। এর বাইরে তিনি কোনো মন্তব্য করেননি। ইইউ মিশনের প্রতিনিধিরা জানান, নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়ণ মিশনের মূল উদ্দেশ্য হলো আসন্ন সংসদ নির্বাচনের জন্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ‘পরামর্শযোগ্যতা, উপযোগিতা ও সম্ভাব্যতা ‘ মূল্যায়ন করা। উল্লেখ্য যে ইইউ মিশন আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

বিডিনিউজ ইউরোপ/১৩জুলাই/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ