• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এথেন্সে কিউবার ট্রান্সজেন্ডার নারীকে নির্মমভাবে হত্যা,গ্রেপ্তার বাংলাদেশি

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

এথেন্সে কিউবার ট্রান্সজেন্ডার নারীকে নির্মমভাবে হত্যা,গ্রেপ্তার বাংলাদেশি।গ্রীসের রাজধানী এথেন্সের আজিওস প্যানটেলিমোনাস এলাকায় এক হিজড়া নারীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি ব্যক্তিকে(বয়স আনুমানিক ৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রীক সংবাদমাধ্যম সূত্রে জানা যায় আনা ইভানকোভা নামের ৪৬ বছর বয়সী ওই ট্রান্সজেন্ডার নারী কয়েক বছর আগে কিউবা থেকে গ্রীসে এসেছিলেন।গত ১০ ই জুলাই মহিলাটির নিজ অ্যাপার্টমেন্টে হত্যার ঘটনাটি ঘটে।প্রাথমিক ময়নাতদন্তে বলা হয়েছে,একটি ধারালো বস্তু ও ছুরি দিয়ে মাথা ও ঘাড়ে ডজনখানেক আঘাত করে মহিলাকে হত্যা করা হয়েছে।মহিলাটির শরীরে কমপক্ষে ১৫টি আঘাত শনাক্ত করেছে গ্রীক পুলিশ।

এই ঘটনায় গ্রীক পুলিশ তদন্তে নামে এবং সন্দেহভাজন হিসেবে বাংলাদেশিকে শনাক্ত করে।তদন্তে প্রমাণ রয়েছে যে হত্যার দিন বাংলাদেশি ব্যক্তি ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন পাশাপাশি তার হাতের ছাপও মহিলাটির শরীরে পাওয়া গিয়েছিলো।

ট্রান্সজেন্ডার মহিলা আজিওস প্যানটেলিমোনাস এলাকার ফিলিস এবং ম্যাগনিসিয়াস স্ট্রিটের একটি নিচতলার অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন।বাড়িওয়ালা ভাড়া সংগ্রহ করতে গিয়ে প্রথম রক্তাক্ত অবস্থায় মহিলাটির লাশ দেখতে পান।তারপরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।পুলিশ ট্রান্সজেন্ডার নারীর লাশের মাথার অবস্থা দেখে হতবাক হয়েছিল কারণ আঘাতের কারণে মাথা প্রায় বিকৃত হয়ে গিয়েছিল।ধারণা করা হয় মৃত্যুর আগে মহিলাটি তার জীবনের সাথে লড়াই করেছেন।

হত্যাকাণ্ডে অভিযুক্ত বাংলাদেশিকে আজ বুধবার (১৯শে,জুলাই)গ্রেপ্তার করা হলেও তিনি হত্যার বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি নিহত ট্রান্সজেন্ডার নারীকে চেনেন না বলেও জানান।

বিডিনিউজ ইউরোপ /১৯জুলাই/জই/এথেন্স

 


আরো বিভন্ন ধরণের নিউজ