• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্কটল্যান্ডের ডান্ডি শহরে প্রথম বাংলাদেশী মসজিদ উদ্ধোধন হলো

পলাশ আহমেদ,স্কটল্যান্ড
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের ডান্ডি শহরে প্রথমবারের মতো সম্মিলিত প্রবাসী বাংলাদেশীদের প্রচেষ্টায় একটি মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।যুক্তরাজ্যের প্রাচীন শিল্প উন্নত এই শহরটিতে সম্প্রতি স্থায়ীভাবে বসবাসের প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা ইতিবাচকহারে বৃদ্ধির কারণে , ভবিষ্যৎ বাংলাদেশি প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ ও মুসলিম বাংলাদেশী সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ডান্ডি শহরের নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ বাংলাদেশী কমিউনিটির নিজস্ব তত্ত্বাবধায়নে একটি মসজিদ নির্মাণের আবশ্যকতা বিবেচনায় রেখে মসজিদ নির্মাণের যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছিল, দীর্ঘ দিনের প্রতীক্ষা শেষে ২০’শে জুলাই ২০২৩ইং বৃহস্পতিবার মসজিদটির শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শহরটিতে বসবাসরত সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি মুসলিম পরিবারের মধ্যে স্বপ্ন পূরণের আনন্দ পরিলক্ষিত হয়েছে।

প্রথমবারের মতো জোহরের সালাত আদায়ের মধ্যদিয়ে উক্ত মসজিদটি আনুষ্ঠানিক উদ্বোধন করাহয়, যোহরের সালাত আদায় শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া চেয়েছেন মুসল্লিগণ, পরিশেষে ডান্ডি বসবাসরত বাংলাদেশের কমিটির বিশেষ ব্যক্তিবর্গ মসজিদ নির্মাণে কমিউনিটির সকলকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বিডিনিউজ ইউরোপ/২২জুলাই/জই/স্কটল্যান্ড


আরো বিভন্ন ধরণের নিউজ