ইতালিতে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় দেশটির বাণিজ্যিক নগরী মিলানে এ দুর্ঘটনা ঘটে। মিলানে বসবাসরত প্রবাসী এক বাংলাদেশী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি উল্লেখ করেন সমগ্র ইতালির ট্রাফিক সিস্টেম ব্যবস্থা অনেক মজবুত এবং সুশৃঙ্খল।এমন অবস্থায় একটি লরির সাথে প্রাইভেট কারের দুর্ঘটনাটি এটি দুর্ভাগ্যজনক ছাড়া আর মন্তব্য করার কোন সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।
নিহত নারীর নাম শাহীন শাহীলা (৩১)। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম। তিনি স্বামীসহ স্বপরিবারে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন।জানা গেছে, নিহত শাহীলার স্বামী মো. শিবলীসহ স্বপরিবারে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। দেশটির বাণিজ্যিক নগরী মিলান থেকে সন্দ্রিয় যাওয়ার প্রবেশপথে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহীলা নিহত হন। এসময় গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনাস্থালে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। ইতালির বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে খুব দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুর্ঘটনায় নিহত শাহীলার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।
বিডিনিউজ ইউরোপ/১২আগস্ট/জই/মিলান