• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অনিয়মিত অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য-তুরস্কের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে

কবির আহমেদ অনলাইন ডেস্ক বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

অনিয়মিত অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য-তুরস্কের
মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে।ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো হয়ে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন প্রবাহকে নিয়ন্ত্রণ করতে তুরস্কের সঙ্গে একটি চুক্তি সই করেছে যুক্তরাজ্য৷এই চুক্তির অধীনে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ পুলিশি অভিযান পরিচালনা করবে দুই দেশ৷ এছাড়াও অভিবাসন প্রত্যাশীদের কাছে নৌকার যন্ত্রাংশ বিক্রির বাণিজ্য বন্ধেও একসঙ্গে কাজ করবে তারা৷ এক বিবৃতিতে মঙ্গলবার যুক্তরাজ্য সরকার জানিয়েছে, নতুন এই সমঝোতার মধ্য দিয়ে কাস্টমস ডেটা আরও দ্রুত আদান-প্রদান করা হবে৷ পরের বছর যুক্তরাজ্যে নির্বাচন৷ ব্রিটেনের চলমান রাজনীতি ও বর্তমান ক্ষমতাসীনদের এজেন্ডায় অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু৷ এমন বাস্তবতায়, অনিয়মিত অভিবাসনকে নিয়ন্ত্রণে রাখতেই এই চুক্তি বলে জানিয়েছে যুক্তরাজ্য৷ এর আওতায়, আইন প্রয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে দুই দেশের পুলিশ৷

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান বলেন, ‘‘ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী তুরস্কের সঙ্গে আমাদের অংশীদারত্ব দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে এবং ছোট নৌকা সরবরাহের চক্রটি ভেঙে দিতে সহযোগিতা করবে৷’’

চলতি বছর অনিয়মিত অভিবাসীদের সংখ্যা কমাবেন বলে অঙ্গীকার করেছেন রক্ষনশীল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷ এই ইস্যুকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর চেয়ে নির্বাচনে নিজের দলকে এগিয়ে রাখতে চান তিনি৷ এদিকে, গত সোমবার থেকে আশ্রয়প্রার্থীদের একটি দলকে একটি আবাসিক বার্জে নিয়ে যেতে শুরু করেছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ৷ আশ্রয়প্রার্থীদের জন্য সরকারের খরচ কমাতেই বিবি স্টকহোম নামের বার্জটিতে তাদের রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার৷

অনেকদিন ধরেই দেশটির দক্ষিণ উপকূলে নোঙ্গর বিবি স্টকহোম নামের একটি বার্জে ৫০০ জন আশ্রয়প্রার্থীকে রাখার বিষয়টি আলোচিত হচ্ছিল৷ অবশেষে, সেটাও আনুষ্ঠানিকভাবে শুরু করল সুনাক প্রশাসন৷ বার্জটিতে ২০০টিরও বেশি কক্ষ আছে৷ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অভিবাসন আবাসন বিষয়ক কর্মকর্তা শেরিল অ্যাভেরি জানিয়েছেন, এরই মধ্যে ১৫ জনকে বার্জটিতে জায়গা দেয়া হয়েছে৷

বিডিনিউজ ইউরোপ/১৯আগস্ট/জই/তুরস্ক


আরো বিভন্ন ধরণের নিউজ