• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

কবির আহমেদ, অনলাইন ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতেই তার এই সফর।মঙ্গলবার (২২ আগষ্ট) দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম কূটনৈতিক সূত্রে এতথ্য জানিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে ভারতের জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। সে সময় ঢাকা হয়ে দিল্লিতে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ৭- ৮ সেপ্টেম্বর তিনি ঢাকায় অবস্থান করবেন। এটিই হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, ইউক্রেন পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে। ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠক হবে।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। তবে সে সময় তার সফর বাতিল হয়ে যায়। শিডিউল জটিলতার কারণে ঢাকায় আসতে না পেরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ দুঃখ প্রকাশ করেন এবং খুব শিগগিরই বাংলাদেশে আসার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন।

বিডিনিউজ ইউরোপ/২৩আগস্ট/জই/রাজনীতি


আরো বিভন্ন ধরণের নিউজ