• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে দাবানলে চলতি সপ্তাহেই অন্তত ২০জনের মৃত্যু হয়েছে

জহিরুল ইসলাম, এথেন্স
আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

গ্রিসে দাবানলে চলতি সপ্তাহেই অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।গ্রিসে চলমান ভয়াবহ দাবানলের জন্য দায়ী করে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির এলিনিক পুলিশ। গ্রিসে বর্তমানে শতাধিক জায়গায় দাবানল জ্বলছে এবং চলতি সপ্তাহেই অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।এবারের দাবানলে আগুন নিভানোর সময় বিমান দূর্ঘটনায় দুই জন গ্রিক পাইলটের মৃত্যু হয়েছে যা সমগ্র গ্রিক জনগোষ্ঠীকে শোকে স্তব্ধ করে দিয়েছে।বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বেসামরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস বলেছেন, এথেন্সের উত্তর-পশ্চিমে মাউন্ট পার্নিথায় নতুন করে আগুন জ্বালাতে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে।কিছু দুর্বৃত্তরা গ্রিসের নতুন নতুন এলাকায় আগুন লাগিয়ে দিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে সরকার জানতে পারতেছে। এক্ষেত্রে কিছু দুর্বৃত্ত গ্রেফতার হলেও অন্য দের বিষয়ে গ্রিক আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানা গেছে।একে দেশের বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, অগ্নি সংযোগকারী দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিচ্ছে যা বন, সম্পত্তি এবং সর্বোপরি মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা পালাতে পারবে না, তাদেরকে খুঁজে বের করা হবে এবং জবাবদিহির আওতায় আনা হবে।গ্রীষ্মকালীন দাবানল গ্রীসে সাধারণ ঘটনা। বিজ্ঞানীরা ক্রমবর্ধমান দাবানলের তীব্রতার সাথে জলবায়ু পরিবর্তনের সম্পৃক্ততা দেখতে পাচ্ছেন।

সোয়ানসি ইউনিভার্সিটির সেন্টার ফর ওয়াইল্ড ফায়ার রিসার্চের পরিচালক স্টেফান ডোয়ের বলেছেন, গরম আবহাওয়া বা গাছপালার দুর্বল ব্যবস্থাপনার কারণে অগ্নিসংযোগ এবং অন্যান্য ঘটনা আরও সহজে দাবানলে পরিণত হতে পারে।
এএফপি জানিয়েছে, পুলিশ এবং গ্রিক গোয়েন্দা সংস্থা ইওয়াইপি ঘটনাগুলো তদন্ত করছে।

সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস গ্রিক পাবলিক ব্রডকাস্টার ইআরটি-কে বলেছেন, গ্রিসে এখন পর্যন্ত ১৪০টি দাবানল সংক্রান্ত গ্রেপ্তারের মধ্যে ৭৯টি অগ্নিসংযোগের সাথে সম্পর্কিত।
এদিকে, গ্রিসজুড়ে শতাধিক দমকলকর্মী দীর্ঘ দুই মাস ধরে মারাত্মক দাবানলের বিরুদ্ধে লড়াই করছেন।
বন্দর নগরী আলেকজান্দ্রোপলিসের কাছে শনিবার যে বিশাল আগুনের ঘটনা ঘটেছে তা ইউরোপীয় কমিশনের রেকর্ডে বৃহত্তম বলে জানিয়েছেন কমিশনার জেনেজ লেনারসিক।

গ্রিসের ঐতিহ্যবাহী শহর ও রাজধানী এথেন্সের কাছে মাউন্ট পার্নিথায়, রাজধানী সংলগ্ন একটি বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে, যা একটি জাতীয় উদ্যানকে হুমকির মুখে ফেলেছে।
এই সপ্তাহের শুরুতে, উত্তর-পূর্ব গ্রিসের ইভ্রোস অঞ্চলের কাছে ১৯ জনের মৃতদেহ পাওয়া গেছে। সোমবার বোয়েটিয়া অঞ্চলে আগুনে একজন রাখালও প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে ।

বিডিনিউজ ইউরোপ/২৬আগস্ট/জই/গ্রিস-দাবানল


আরো বিভন্ন ধরণের নিউজ