• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়া অনিয়মিত অভিবাসী আগমন ঠেকাতে স্লোভাকিয়া সীমান্তে নজরদারি জোরদার

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

অস্ট্রিয়া অনিয়মিত অভিবাসী আগমন ঠেকাতে স্লোভাকিয়া সীমান্তে নজরদারি জোরদার করেছে।
অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে স্লোভাকিয়া সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিল অস্ট্রিয়া৷
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে স্লোভাকিয়ার সাথে সীমান্তের ১১ টি স্থানে এই ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে ভিয়েনা, যা আগামী দশদিন চালু থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার৷ শেনজেন ভুক্ত হওয়া সত্ত্বেও প্রতিবেশী স্লোভাকিয়া থেকে আগতদের অস্ট্রিয়া ঢুকার পথে এখন থেকে তল্লাশির মুখে পড়তে হবে৷ অনিয়মিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সোমবার স্লোভাকিয়া সীমান্তে অস্থায়ীভাবে নজরদারি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় চেক প্রজাতন্ত্রও৷ ২৯ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছিল দেশটি৷ তার দুইদিনের মাথায়ই একই সিদ্ধান্ত নিল অস্ট্রিয়াও৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি চেক রিপাবলিক তাদের সীমান্তে নজরদারির ঘোষণা দেয়ায় মানবপাচারকারীরা বিকল্প হিসেবে অস্ট্রিয়াকে বেছে নিতে পারে৷ স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার বলেন, ‘‘পাচারকারীরা সক্রিয় হওয়ার আগেই আমাদের সক্রিয় হতে হবে৷’’

অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া, তিন দেশই ইউরোপীয় ইউনিয়নের ভিসামুক্ত শেনজেন অঞ্চলভুক্ত৷ এইসব দেশের বাসিন্দারা পাসপোর্ট, ভিসা দেখানো ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে যেতে পারেন৷ তবে অনিয়মিত অভিবাসন, করোনা ভাইরাস সংকটের সময়কার বিধিনিষেধের জেরে গত কয়েক বছরে একাধিকবার সীমান্তে নিয়ন্ত্রণব্যবস্থা চালু করেছিল দেশগুলো৷

এদিকে, অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার সাংবাদিকদের জানিয়েছেন, অভিবাসী ইস্যু নিয়ে আগামী সপ্তাহে তিনি প্রতিবেশী হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকসান্ডার ভুচিচের সঙ্গে আলোচনায় বসবেন৷

সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের শরণার্থী সংকটের জেরে ২০১৫ সালে হাঙ্গেরি ও স্লোভেনিয়া সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করেছিল অস্ট্রিয়া৷ এর পর আরো কয়েকবারও সীমান্তগুলোতে এমন ব্যবস্থা চালু করে তারা৷

এদিকে সীমান্তে নজরদারি আরোপ করা প্রতিবেশী চেক প্রজাতন্ত্র চলতি বছর এখন পর্যন্ত ১২ হাজার অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে বল জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এছাড়াও ১২৫ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে তারা যা আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য বেশি৷

বলকান রুট হয়ে আসা অভিবাসীদের একটি অংশ চেক রিপাবলিক বা স্লোভাকিয়া হয়ে জার্মানির, সুইডেন বা অস্ট্রিয়ার মতো ইউরোপীয় ইউনিয়নের ধনী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন৷

বিডিনিউজ ইউরোপ/১০সেপ্টেম্বর/জই/অষ্ট্রিয়া


আরো বিভন্ন ধরণের নিউজ