• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হলেন কাজী ফয়েজ ঈসা

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

পাকিস্তান সুপ্রিম কোর্টের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কাজী ফয়েজ ঈসা। শনিবার প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল অবসর নেওয়ার পর রোববার তিনি শপথ গ্রহণ করেন। দ্য ডনের খবর।রাজধানী ইসলামাবাদে অবস্থিত প্রেসিডেন্ট ড. আরিফ আলভির বাসভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপস্থিত ছিলেন সরকারের উচ্চ পদস্ত কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন, তত্ত্ববধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার, সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এবং বিদেশি রাষ্ট্রদূতরা। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়া ঈসার মেয়াদ খুবই সংক্ষিপ্ত। তিনি ২০২৪ সালের ২৫ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপরই অবসরে যাবেন।

পাকিস্তানের নতুন এই বিচারপতি ১৯৫৯ সালের ২৬ অক্টোবর কোয়েটায় জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৩০ জানুয়ারি তিনি বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালের মার্চে তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হন।পরে ২০০৭ সালের ২ নভেম্বর পারভেজ মোশাররফ পাকিস্তানে জরুরি অবস্থা জারি করলে তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন থেকে সরে আসেন।

বিডিনিউজইউরোপ/১৮সেপ্টেম্বর/জই/পাকিস্তান


আরো বিভন্ন ধরণের নিউজ