• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে রোম মহানগর বিএনপি

মিনহাজ হোসেন ইতালি ইউরোপ
আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

বি এন পির সিনিয়র নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে রোম মহানগর বিএনপি ইতালিতে বি.এন.পি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে রোম মহানগর বিএনপি।
ইতালির রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেস্তিনো মক্কী মসজিদে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সহ সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এতে রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মৃধা সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বাদ মাগরিব আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম, সহ-সভাপতি সাজ্জাদুল কবির,সহ-সভাপতি আব্দুল কাদের বেপারী,সহ-সাধারণ সম্পাদক আল-আমিন বিশ্বাস,কোষাদক্ষ্য আবুল কাসেম,ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক,ইতালি যুবদলের সাবেক সহসভাপতি পাবেল রহমান তুহিন,রোম মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী, রোম মহানগর যুবদলের স হসভাপতি আনোয়ার হোসেন, যুবনেতা মো: হাসান, তাজুল ইসলাম সহ অন্যান্য অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে বি এন পি সিনিয়র সকল নেতৃবৃন্দের সুস্হতা কামনা করে। দেশবাসী ও দলের নেতাকর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে মক্কির ইমাম ও খতিব মাওলানা ওয়ালিউল্লাহ।
বিডিনিউজ ইউরোপ /৫ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ