• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ এক যুবক আটক

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ এক যুবক আটক।ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, বিপিএম এর দিক নির্দেশনায় মোঃ শাহীন ফকির, বিপিএম অফিসার ইনচার্জ, ভোলা সদর মডলে থানার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন চর সামাইয়া ইউনিয়ন হইতে ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির, বিপিএম সহ অত্র থানার একটি চৌকস টিম।

গত ১৯সেপ্টেম্বর (মঙ্গলবার) ১৫: ০৫ ঘটিকায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডলে থানা, এসআই মোঃ মিজবা উদ্দিন, এসআই মোঃ ইমাম হোসেন, এ এস আই মোঃ এমরান হোসেন, সঙ্গীয় কং ৯৯৪ মোঃ কামরুল হাসান, কং ৭৫৫ মোঃ হাসান খানসহ ভোলা সদর মডেল থানাধীন চর সামাইয়া ইউপির ০১ নং ওয়ার্ডস্থ চরকালি সাকিনে জনৈক রফিক ড্রাইভারের বসত ঘরের পেছনে হইতে একজনকে আটক করেছে পুলিশ।

মোঃ সবুজ ওরফে জুয়েল মোল্লা (২৪) সাং-১১৭ নং ঘর আশ্রয়ণ প্রকল্প শান বান্ধা, ০২ নং বুড়ির ডাঙ্গা ইউনিয়ন, থানা-মংলা, জেলা-বাগেরহাটকে ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি এবং ধৃত আসামীর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ০১ (এক) টি হালকা পেস্ট কালারের মোবাইল ফোন’সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ভোলায়।

বিডিনিউজ ইউরোপ/২০ সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ