• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত মোহাম্মদ মুইজ্জো

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুইজ্জো ।দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষিত দ্বীপ রাস্ট্র মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুইজ্জো।শনিবার (৩০ সেপ্টেম্বর) রানঅফ নির্বাচনে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুইজ্জো বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন। উল্লেখ্য যে,গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এ নির্বাচন রানঅফে গড়ায়।মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচনে ব্যবহৃত ৫৬৮ ব্যালটের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে দেখা গেছে, মোহাম্মদ মুইজ্জো পেয়েছেন ১ লাখ ১৩৯ ভোট বা ৫৩ দশমিক ৭৩ শতাংশ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৮৫ হাজার ৩৫৬ ভোট বা ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট।

মোহাম্মদ মুইজ্জো এর আগে রাজধানী মালের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি আগামী পাঁচ বছরের জন্য পর্যটনসমৃদ্ধ এ দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এদিকে, প্রেসিডেন্ট হিসেবে বিজয়ের ফলে মেয়রের পদ শূন্য হয়েছে।

মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দল প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম) নেতৃত্বাধীন জোট এর আগে ২০১৩-২০১৮ সাল পর্যন্ত মালদ্বীপের ক্ষমতায় ছিল। ২ লাখ ৮২ হাজার ৮০৪ জন যোগ্য ভোটারের মধ্যে ৮৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, মোট প্রায় ২ লাখ ৪০ হাজার নাগরিক।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধানকারী নির্বাচন কমিশন (ইসি) সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। জনসাধারণ টুইটারে এই অনুভূতি প্রকাশ করেছেন।ভোটগ্রহণ প্রক্রিয়া কতটা নির্বিঘ্ন হয়েছে তা উল্লেখ করে জনগণ ইসির পুরো টিম ও চেয়ারপারসন ফুয়াদ তৌফিকের প্রশংসা করেন। এর আগে মালদ্বীপে এ ধরনের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও তারা জোর দেন।

তারা আরো বলেন, ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই নির্বাচনকে অবশ্যই দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করতে হবে।.তাদের মধ্যে কেউ কেউ ফুয়াদকে “ম্যান অব দ্য ম্যাচ” হিসাবে বর্ণনা করে এবং বলেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর সময় ফুয়াদকে অভিনন্দন জানানো উচিত।

বিডিনিউজ ইউরোপ/৪অক্টোবর/জই/মালদ্বীপ


আরো বিভন্ন ধরণের নিউজ