বাঁধের সিসি ব্লক ধসে ভোলার এক নারী নিহত আহত ১০।ভোলার পূর্ব ইলিশায় গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ব্লক ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন দুপুরে সিসি ব্লক ধসে নৌকা ডুবে যায় এবং সেখানেই প্রাণ হানির ঘটনা ঘটে।নিহত লাইজুর বাসা হচ্ছে ভোলা সদরের ধনিয়া এলাকার মৃত সিরাজ বেপারির স্ত্রী। তিনি বাক-প্রতিবন্ধী বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এ ছাড়াও গুরুতর আহত মারিয়া দুই বছরের এক শিশুকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৩অক্টোবর (মঙ্গলবার) ভোলার পূর্ব ইলিশায় ব্লক পড়ে ৩ টিজেলে নৌকা ডুবে গিয়েছে এবং কতজন নিখোঁজ আছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিখোঁজ’দের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ টিম উদ্ধারের কাজ করে যাচ্ছে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই মেঘনার প্রবল স্রতে ইলিশার তাল তলী লঞ্চঘাট পয়েন্টে সিসি ব্লকে ধসে পড়ে। এতে নদীর তীরে থাকা বেশ কয়েকটি জেলে নৌকা ডুবে যায়। এ সময় কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েক জন নিখোঁজ হছেন। তবে তার সংখ্যা নিশ্চিত করতে বলতে পারেনি কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ প্রশাসন। তবে এ দুর্ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
এ দিকে উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড সহ ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ। ভোলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সুমন বলেন, আমরা উদ্ধার কাজে অংশ নিয়েছি, ডুবুরি দল উদ্ধার কাজ করতেছে। এ ঘটনা পরিদর্শনে এসে নিখোঁজ’দের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।উল্লেখ্য, গত ২৫ দিন ধরে মেঘনার ইলিশা পয়েন্টে সিসি ব্লকে ধস নামে। এতে প্রায় ৩শ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জিও ব্যাগ ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড।
স্রোতের তীব্রতা বেশি থাকায় কোনো মতেই ভাঙন থামছে না। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ সহ দ্বীপ জেলা ভোলাবাসী।
বিডিনিউজ ইউরোপ/৪অক্টোবর//জই/ভোলা