• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইসরায়েলের তথ্যমন্ত্রীর পদত্যাগ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

ইসরায়েলের তথ্যমন্ত্রীর পদত্যাগ।ইসরায়েল হামাসের যুদ্ধের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী গ্যালিত ডিসটেল অ্যাটবারিয়ান। বৃহস্পতিবার (১২ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি তার পদত্যাগের কথা জানান বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে এক সপ্তাহ ধরে চলা যুদ্ধের মধ্যেই তিনি এ ঘোষণা দিলেন।তিনি বলেন, আসলে এই পদের দায়িত্ব অনেকটা বেশি অতিরঞ্জিত।

এদিকে ইসরায়েলের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমার প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। নেতানিয়াহুর সরকারের এই মন্ত্রী লিকুদ পার্টির একজন সদস্য। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, আমি নেসেটে (পার্লামেন্ট) থেকে নেতানিয়াহুর দলের সঙ্গে কাজ করে যাবো।

এর আগে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বিরোধী দলের নেতাদের নিয়ে যুদ্ধকালীন জরুরি সরকার গঠন করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার ঘটনায় ওই অবরুদ্ধ উপত্যকাটির শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের অংশ হিসেবে জরুরি সরকার গঠন করেছে তেলআবিব। সেই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট যুদ্ধবিষয়ক মন্ত্রিসভা গঠন করেছে ইসরায়েল। বুধবার (১১ অক্টোবর) বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি নেতা বেনি গ্যান্টজ যৌথভাবে এই ঘোষণা দেন।

বিডিনিউজ ইউরোপ/১৩অক্টোবর/জই/ইসরাইল


আরো বিভন্ন ধরণের নিউজ