• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফিলিস্তিনিদের জন্য কুয়েতের ১১ মিলিয়ন কুয়েতি দিনার অনুদান

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনিদের জন্য কুয়েতের ১১ মিলিয়ন কুয়েতি দিনার অনুদান।ফিলিস্তিনিদের জন্য ১১ মিলিয়ন কুয়েতি দিনার (প্রায় ৪৩৪ কোটি টাকা) অনুদান দিলো কুয়েত।মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশ কুয়েত ফিলিস্তিনিদের সাহায্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির কুয়েত রিলিফ সোসাইটির উদ্যোগে অনুদান সংগ্রহের কার্যক্রম চলছে। এরই মধ্যে ‘ফাজা’ শিরোনামে রিলিফ সোসাইটির সংগঠনটি ৬০ হাজার দাতার কাছ থেকে ৩২ লাখ ৬২ হাজার ২০ দিনার সংগ্রহ করেছে।

কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস, কুয়েত নিউজ এজেন্সি (কুনা)’র উদ্ধৃতি দিয়ে এ তথ্য
জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১১ মিলিয়ন কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৪ কোটি টাকার কাছাকাছি; ফিলিস্তিনিদের সাহায্যার্থে সংগ্রহ করেছে কুয়েত। কুয়েতের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুদান কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয় এক কর্মকর্তা জানান, ফিলিস্তিনিদের জন্য অনুদানের অর্থ স্বাস্থ্য, পুষ্টি এবং আশ্রয়সহ বিভিন্ন খাতে ব্যয় করবে কুয়েত। বিশেষ করে আহত, বাস্তুচ্যুত মানুষ ও খাদ্যাভাবে যারা কষ্ট পাচ্ছেন- তাদের সাহায্যার্থে অনুদানের টাকা খরচ করা হবে।

তিনি আরও বলেন, জর্দানে থাকা কুয়েত দূতাবাসে সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। পরে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সংস্থাগুলো ফিলিস্তিনের অভ্যন্তরে সেখানকার মানুষদের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে কাজ করবে। বন্ধুপ্রতীম রাষ্ট্র ফিলিস্তিনের দাবির প্রতি কুয়েতের পূর্ণ সমর্থন রয়েছে- যোগ করেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, দুদিন আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এবং ক্রমাগত হত্যাসহ ধ্বংসযজ্ঞ কর্মকাণ্ডের জন্য ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করেন। তিনি হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে, চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিবৃতি দেন কুয়েতের ৪৫ জন সংসদ সদস্য। এ ছাড়া, ‘দখলদার’ ইসরায়েলকে বয়কট করতে আরব দেশগুলোর প্রতি আহ্বানও জানান তারা।

বিডিনিউজ ইউরোপ/১৬অক্টোবর/জই/কুয়েত


আরো বিভন্ন ধরণের নিউজ