• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দীর্ঘ সময় পর ঢাকায় জামায়াতের ব্যাপক শোডাউন

কবির আহমেদ ন্যাশনাল ডেক্স ঢাকা
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

দীর্ঘ সময় পর রাজধানী ঢাকায় জামায়াতের ব্যাপক শোডাউন।কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী ও আলেম-উলামাদের মুক্তির দাবিতে মতিঝিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
রবিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার
বাণিজ্যিক এলাকা খ্যাত মতিঝিলের শাপলা চত্বরে
এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গত ১১ অক্টোবর একই স্থানে মিছিল ও সমাবেশ করে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
১৫অক্টোবরের মিছিলে ২০ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিতি ছিল বলে দাবি করেছে দলটি। তবে সমাবেশ শেষে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছে জামায়াত।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু করে ইত্তেফাক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণের আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতন্ত্র ও সাংবিধানিক সংগঠন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। আমরা ভোট এবং ভাতের অধিকারের জন্য রাস্তায় নেমেছি। তত্ত্বাবধায়ক ছাড়া আমরা ঘরে ফিরব না। অবিলম্বে সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা মাঠে নেমেছি- এখন থেকে আমরা লাগাতার কর্মসূচি পালন করব। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার দিতে হবে। তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, দেশ যেমন আপনাদের দেশ আমাদেরও। আপনারা এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে করে দেশ বিপদে পড়ে। পুলিশ প্রশাসন আমাদের বন্ধু। আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা চাই, আমাদের সব কর্মসূচি স্বাধীনভাবে পালনের অনুমতি দিতে হবে।

এ সময় আরও উপস্থিতি ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ দলের অন্য নেতাকর্মীরা।

বিডিনিউজ ইউরোপ/১৬অক্টোবর/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ