• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ক্রীতদাস নয়, শ্রমিক দিয়েই পিরামিড তৈরি হয়েছে

Online desk bdnewseu
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

পিরামিড তৈরি করা হয়েছে ক্রীতদাস নয় শ্রমিকের মধ্য দিয়ে/এটা অনেকেই মনে করেন যে মিশরের বিখ্যাত সব পিরামিড ক্রীতদাসদের দিয়ে বানানো হত। তাঁদের অক্লান্ত শ্রমকে কাজে লাগানো হত। কিন্তু তা সত্য নয়।মিশর নিয়ে সারা বিশ্বের পর্যটকদেরই একটা কৌতূহল রয়েছে। সকলেই চান একবার অন্তত মিশরটা ঘুরে দেখতে। আর মিশরের সবচেয়ে বড় টানের নাম পিরামিড। সেইসব পিরামিড তৈরি করা মুখের কথা ছিলনা। প্রবল শ্রমের প্রয়োজন পড়ত। অনেকে মনে করেন এই শ্রমসাধ্য কাজ ক্রীতদাসদের দিয়ে করিয়ে নেওয়া হত।

কিন্তু ক্রীতদাসরা পিরামিড বানাতেন না। বরং গবেষকেরা দাবি করছেন পিরামিড তৈরি করা হত দক্ষ কারিগরদের দিয়ে। তাঁরাই এই পিরামিডের ডিজাইন করতেন। তারপর তা বানাতেন।এজন্য কারিগরদের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রদান করা হত। সহজ কথায় ক্রীতদাস দিয়ে নয়, খরচ করে দক্ষ মানুষদের দিয়েই পিরামিড তৈরি হত মিশরে।তবে এঁদের কাজে সাহায্য করার জন্য ক্রীতদাসদের ব্যবহার হয়তো কিছুক্ষেত্রে করা হলেও হয়ে থাকতে পারে। তবে শ্রমিকও কিন্তু পারিশ্রমিকের বদলেই নেওয়া হত। এমনটাই দাবি করছেন একদল গবেষক।

তাই এটা মনে করার কারণ নেই যে ক্রীতদাসদের বলপূর্বক একাজ করানো হত। বরং মিশরে ক্রীতদাসদের প্রধানত বাড়ির পরিচারকের কাজে নিয়োগ করা হত। এছাড়াও কিছু শ্রমসাধ্য কাজ তাঁদের দিয়ে করানো হত।

তবে পিরামিড তৈরিতে ক্রীতদাসদের ভূমিকা কিন্তু বিশেষ থাকত না। মিশরের অনেক পিরামিডে পাওয়া নানা তথ্য সংগ্রহ করে তা পর্যালোচনার পরই গবেষকেরা এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন। হয়তো দক্ষ মানুষদের মাধ্যমে এইসব স্থাপত্য জন্ম নিয়েছে বলেই আজও তা পৃথিবীর মানুষের কাছে এক বিস্ময় হয়ে থেকে যেতে পেরেছে।

bdnewseu/21thNovember/ZI/Egypt


আরো বিভন্ন ধরণের নিউজ