• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৩ মার্কিন চিকিৎসক

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৩ মার্কিন চিকিৎসক। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (২৫ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে তারা ঢাকায় পৌঁছান বলে জানায় দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। তিন জন চিকিৎসক হলেন- ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি
সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ে অত্যন্ত অসুস্থ এটা আমরা বারবার বলছি। তিনি আরও বলেন, সোমবার রাতেও তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সকালে ম্যাডামের চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনো সিসিইউতে আছেন।

bdnewseu/25th October/ZI/khaledazia


আরো বিভন্ন ধরণের নিউজ