• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফিলিস্তিনির গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে-নেতানিয়াহু

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

ফিলিস্তিনির গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে – নেতানিয়াহু।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, যুদ্ধ শেষে গাজা সম্পূর্ণভাবে তেল আবিবের নিয়ন্ত্রণে থাকবে। শুক্রবার(১০ নভেম্বর) ইসরায়েল-গাজার সীমান্তে নিয়োজিত ইসরায়েলের কর্মকর্তাদের সাথে তেল আবিবে এক বৈঠকে এ কথা বলেন তিনি।ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও জানিয়েছেন, ইসরায়েলের নাগরিকদের জন্য যাতে কোনো হুমকি না হয় তা নিশ্চিত করার জন্য গাজা উপত্যকাকে সম্পূর্ণ নিরস্ত্র করা হবে।

এর আগে গত সোমবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, গাজায় ‘অনির্দিষ্টকালের জন্য’ ইসরায়েল নিরাপত্তার দায়িত্বে থাকবে। ওই সময় এর তীব্র সমালোচনা হলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে গাজা থেকে সরে যাবে ইসরায়েল।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষে ইসরায়েলের উচিত ফিলিস্তিনিদের হাতে গাজার শাসনভার ছেড়ে দেওয়া।
bdnewseu/10thNovember/ZI/Israil


আরো বিভন্ন ধরণের নিউজ