• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গাজার হাসপাতালে গণকবরে ১৭৯ জন, গন্ধে বেসামাল

অনলাইন ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

গাজার বৃহত্তম হাসপাতালের পরিচালক মঙ্গলবার জানিয়েছেন, নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যাওয়া শিশু, রোগীসহ ১৭৯ জনকে হাসপাতাল কমপ্লেক্সে একটি ‘গণকবরে’ দাফন করা হয়েছে।আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াহ জানান, হাসপাতালের জ্বালানি সরবরাহ শেষ হয়ে যাওয়ার পর কবর দেওয়াদের মধ্যে সাত শিশু ও নিবিড় পরিচর্যা ইউনিটের ২৯ রোগী ছিল। মঙ্গলবার একজন পুরুষ এবং একজন নারী আইসিইউতে মারা গেলে ওই ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯। ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় কোনো জ্বালানি প্রবেশ করেনি।

সালমিয়াহ বলেন, ‘গণকবরে দাফন করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। হাসপাতাল কমপ্লেক্সে এখনো মৃতদেহ পড়ে আছে এবং মর্গে বিদ্যুৎও নেই।’এদিকে হাসপাতালের ভেতরে থাকা একজন সাংবাদিক বলেছেন, হাসপাতালের সর্বত্র পচনশীল মৃতদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তবে সোমবার থেকে মঙ্গলবার রাতে যুদ্ধ ও বিমান হামলা আগের রাতের তুলনায় কম তীব্র ছিল বলেও জানান তিনি।

ইসরায়েলি ট্যাংগুলো আল-শিফা হাসপাতালের গেটে অবস্থান নিয়েছে। ইসরায়েলের অভিযোগ, হাসপাতালটিতে হামাসের ব্যবহৃত একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার রয়েছে। তবে এ অভিযোগ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি অস্বীকার করে।

উল্লেখ্য, পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলছে।৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। এর পর থেকেই হামাসকে ধ্বংসের প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে, যার অধিকাংশ বেসামরিক মানুষ। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুদ্ধে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক মানুষ।
সূত্র : এএফপি
বিডিনিউজইউরোপ/১৪নভেম্বর/জই/গাজা


আরো বিভন্ন ধরণের নিউজ