ভেনিস যুবদলের আয়োজনে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভেনিস যুবদল আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ভেনিস মেস্ত্রে ঢাকা বিরিয়ানী হাউজে আয়োজিত আলোচনা সভায় ভেনিস যুবদলের সভাপতি মোঃ আকবর খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী ও যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিজ বিএনপির ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেশের নিহত যুবদল নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ও ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের ভূমিকা বন্দী দশা থেকে মুক্ত হবার ঘটনা তুলে ধরা হয়। স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস বিএনপি’র সাবেক প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ভেনিস বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফান মিয়া মাস্টার, ভেনিস বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরদার, ভেনিস বিএনপির সহ-সভাপতি আবুল বাশার সরদার, ভেনিস বিএনপি’র সহ-সভাপতি শেখ আব্দুল জলিল, ভেনিস বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌকিদার, সহ-সভাপতি তৌফিকুজ্জামান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি সেলিম আহমেদ।

প্রধান বক্তা টেলিকনফারেন্স শরীফ মেধা দপ্তর সম্পাদক ভেনিজ বিএনপি।বিশেষ বক্তা দিপু নাসির যুগ্ম সাধারণ সম্পাদক ভেনিস বিএনপি। আবুল কাশেম নেতা ভেনিস বিএনপি।বিশেষ বক্তা জাহাঙ্গীর আলম যুবদল সভাপতি পাদোবা,বিশেষ বক্তা মিন্টু ব্যাপারীর সহ-সভাপতি ভেনিস যুবদল, বিশেষ বক্তা মওদুদ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ভেনিস বিএনপি যুবদল, বিশেষ বক্তা মাসুদ রানা যুবদল কর্মী, বিশেষ বক্তা সাদ্দাম হোসেন যুগ্ন সাধারন সম্পাদক যুবদল, বিশেষ বক্তা রুবেল রহমান সহ-সভাপতি বেনিস যুবদল, রাসেল রানা যুবদল কর্মী, নাসির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক প্রমূখ।
বক্তারা আরো বলেন, আমরা প্রবাসে থাকি, কিন্তু আমাদের দেশ আজ চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। দেশে আইনের শাসন নেই , হত্যা, গুম, নির্যাতন, অর্থ লোপাট, ও জনগণের ভোটের অধিকার হনন করে আওয়ামীলীগ স্বৈরশাসক হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই অবস্হা থেকে দেশবাসীকে মুক্তি পেতে দেশরত্ন তারেক রহমানের নেতৃত্বে আমরা ভেনিস বিএনপি ও যুবদল কাজ করে যাচ্ছি। যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যারা আওয়ামীলীগ সরকার দ্বারা নির্যাতিত তাদের পাশে থেকে তারেক রহমানের নির্দেশনা মেনে প্রবাসের মাটি থেকে আমরা আর্থিক ভাবে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে কাজ শুরু করেছি। নেতৃবৃন্দ বলেন দুর্নীতিবাজ, ভোট চোর, অর্থ লোপাট কারী , গনতন্ত্র হত্যাকারী আওয়ামীলীগ সরকারকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে দেশরত্ন তারেক রহমান ও দলের নেতৃবৃন্দ কাজ করে চলেছেন। আলোচনা শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডিনিউজইউরোপ/২১নভেম্বর/জই/ভেনিস