• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী বোমা হামলা

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী বোমা হামলা।
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে রবিবার সামরিক বহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১জন সেনা আহত হয়েছে।সোমবার (২৭ নভেম্বর) পাকিস্তান থেকে স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ভয়েস অফ আমেরিকা এতথ্য জানায়।খবরে বলা হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে ঐ হামলা হয়। হামলায় আহত অন্তত তিনজনের অবস্থা “গুরুতর” বলে জানিয়েছেন স্থানীয় সরকারি সূত্র। অবশ্য পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ঐ হামলা সম্পর্কে তাৎক্ষণিক ভাবে মন্তব্য করেনি।

সরকারবিরোধী হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের সাথে আফগানিস্তানে তালিবানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়।
আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরস্তানসহ বান্নু এবং এর আশেপাশের এলাকায় নিয়মিত জঙ্গী হামলা হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে দুই বছর আগে ইসলামপন্থী তালিবান আবার ক্ষমতায় আসার পর থেকে পলাতক জঙ্গীরা সে দেশের নিরাপদ আশ্রয় থেকে সহিংস হামলা জোরদার করেছে।

কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ২ হাজার ৩০০-র বেশি পাকিস্তানি নিহত হয়েছে যাদের বেশির ভাগ নিরাপত্তা বাহিনীর সদস্য। ফলে তালিবান সরকারের সাথে পাকিস্তান সরকারের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।এক ডজনের বেশি জঙ্গী বিদ্রোহী গোষ্ঠীর জোট, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান বা টিটিপি বেশির ভাগ সহিংসতার দায়িত্ব দাবি করে।

বিডিনিউজ ইউরোপ/২৯নভেম্বর/জই/পাকিস্তান


আরো বিভন্ন ধরণের নিউজ