• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন

কবির আহমেদ অনলাইন ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন।বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের মাত্র ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি।লিগ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে বাফুফে সহসভাপতি ইমরুল হাসানকে। এর আগে ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী।

তবে গত বছর এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি। পরে নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাম মুর্শেদী থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। ১ বছরের মাথায় সেই পদ ছাড়লেন বাফুফে প্রধান।

লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখার ওনাকে ধন্যবাদ। বিতর্ক সবজায়গায়ই আছে, ফিফাতেও আছে। বিতর্কটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করব দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।’

বিডিনিউজ ইউরোপ/১ডিসেম্বর/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ