• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিজয় দিবসে বিভিন্ন রুটে বিমানের ১৬ শতাংশ ডিসকাউন্ট

বিডিনিউজ ইউরোপ অনলাইন ডেস্ক ( প্রেস রিলিজ)
আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বিজয় দিবসে বিভিন্ন রুটে বিমানের ১৬ শতাংশ ডিসকাউন্ট।১৬ ডিসেম্বর বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ যাত্রীবৃন্দের মাঝে ১৬ শতাংশ ডিসকাউন্টে টিকেট বিক্রি করবে। বিমানের সকল অভ্যন্তরীন রুট সহ চেন্নাই, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, গুয়াংজু, নারিতা, আবুধাবি, দুবাই ও ম্যানচেস্টার রুটে এ ছাড় প্রযোজ্য হবে। ১৬ ডিসেম্বর দিনব্যাপী (২৪ ঘন্টা) এ ছাড় চলবে। যাত্রীবৃন্দ ১৬ ডিসেম্বর সহ শিডিউলে থাকা পরবর্তী যে কোন তারিখের টিকেট এ দিন ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন।

যাত্রীগণ বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপস এবং বিমান কল সেন্টার +৮৮০১৯৯০৯৯৭৯৯৭ থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে মুল ভাড়ার উপর ১৬ শতাংশ ডিসকাউন্ট পাবেন। ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIJOY23BG ব্যবহার করতে হবে। দেশ ও বিদেশের সকল স্থান থেকে উক্ত ছাড়ের টিকেট ক্রয় করা যাবে বলে বিমান বাংলাদেশ এয়ার লাইনস কর্তৃপক্ষ জানিয়েছেন।

bdnewseu/8thDecember/ZI/biman


আরো বিভন্ন ধরণের নিউজ