• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

আরব আমিরাত থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত । সেমিতে তাদের প্রতিপক্ষ ভারত। বুধবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপের ৩ টি ম্যাচের সবগুলো জিতে সেমিতে যায় জুনিয়ার টাইগাররা। দুবাইতে অনুষ্ঠিত আজকের সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টায়।

অন্যদিকে বি গ্রুপে তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে শ্রীলঙ্কা। তাদের টপকে সেমিতে জায়গা করে নেয় সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ এ’র শীর্ষে থেকে পাকিস্তান পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ আরব আমিরাতকে। অন্যদিকে এ গ্রুপের রানার আপ ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

১৩ ডিসেম্বরের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে ৬ উইকেটে। সেঞ্চুরি পেয়েছেন টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলী। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

৮ টি দল নিয়ে দুবাইতে শুরু হয়েছে দশম অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। দলগুলো ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাছাই খেলে আসা জাপান, ভারত, পাকিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল।

লাইভ খেলা দেখা যাবে টি স্পোর্টস এবং ইউটিউবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি চ্যানেলে।

bdnewseu/15thDecember/ZI/UAE


আরো বিভন্ন ধরণের নিউজ