• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী’র ইন্তেকাল

এম এম আতিকুর রহমান সিলেট প্রতিনিধি
আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী’র ইন্তেকাল

বৃহত্তর সিলেটের আরেক রত্ন খলিফায়ে শায়খে ফুলবাড়ী শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
আজ ৬ ডিসেম্বর ইংল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধেীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই শতকের হাদীসে নববী (সা.) এর বড় এক পন্ডিত, বহু গ্রন্থ রচয়িতা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্পাদনা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জাতীয় ঈদগাহের সাবেক খতীব, হাজী ক্যাম্পের সাবেক মুয়াল্লিম, রাজধানী ঢাকা ও সিলেটের দরগা মাদ্রাসাসহ বহু মাদরাসার সাবেক শাইখুল হাদীস, সাউথ এশিয়াসহ আরব বিশ্বে সমাদৃত বুখারী শরীফের আরবী অনবদ্য ব্যাখ্যাগ্রন্থ “হিদায়াতুস সারী ইলা দিরাসাতিল বুখারী’র গর্বিত লেখক, সৌদী আরব সরকার কতৃক নিয়োগকৃত হয়ে মসজিদে নববীর হাদীসের শায়খ, সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার বর্তমান শাইখুল হাদীস, আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী রহ. এর ছোটভাই, অসংখ্য মুহাদ্দিস ও মুফাসসির গড়ার কারিগর এবং আল্লামা আব্দুল মতিন শায়েখে ফুলবাড়ী রহ. এর বিশিষ্ট খলিফা
শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. মাওলার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার খবরে দেশ বিদেশের আলেম উলামা মশায়েখ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া বিরাজমান।

আল্লাহ তায়ালা হযরতকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন এবং পরিবার পরিজন সহ গুণগ্রাহী সকলকে সবরে জামিল আতা ফরমান এই ফরিয়াদ মনেপ্রাণে মাবুদের দরবারে।
বিডিনিউজ ইউরোপ /৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ