• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সারাদেশের ৫ আসনে উম্মোক্ত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

সারাদেশের ৫ আসনে উম্মোক্ত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্ত।সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কে ২৬ টি এবং অন্যান্য শরীক দলকে ৬ টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামীলীগ। ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা লড়েবেন ২৬৩টি আসনে।কক্সবাজার ১ আসন তথা চকরিয়া-পেকুয়াসহ ৫ টি আসন উন্মুক্ত রেখেছেআওয়ামী লীগ।জানা গেছে, দ্বৈত্ব নাগরিকত্ব, ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিল হওয়ায় এই পাঁচটি আসন উন্মুক্ত রেখেছে দলটি।

আসনগুলো হলো কক্সবাজার-১, ময়মনসিংহ-৯, কিশোরগঞ্জ-৩, বরিশাল-৪ এবং ফরিদপুর-৩। এসব আসনে যথাক্রমে মনোনয়ন পেয়েছিলেন সালাহউদ্দিন আহমদ, আব্দুস সালাম, এনামুল হক, শাম্মী আহমেদ ও শামীম হক।এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় পার্টি ওশরিকদের জন্য ৩২টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। যাচাই-বাছাই শেষে আমাদের নিজেদের পাঁচটি আসনের মনোনয়ন বাতিল হয়েছে। সেসব আসন আমাদের দিক থেকে উন্মুক্ত থাকবে।

এদিকে চকরিয়া- পেকুয়ায় আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে চলছিলো নানান জল্পনা কল্পনা। তবে উন্মুক্ত রাখা মানে এসব আসনে আওয়ামীলীগের কোনো প্রার্থী থাকছে না। ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের শেষ দিন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের শক্ত কোনো প্রতিন্দ্বন্দ্বি নেই, যদিওবা কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম এ আসনে প্রার্থী হয়েছেন। তবে তিনি এখানে অপরিচিত এবং বাইরের মানুষ তাই ভোটের রাজনীতিতে তিনি পেরে উঠবেন না বলছেন এ আসনের ভোটাররা। উন্মুক্ত করে দেয়ায় জাফর আলমের জন্যে বিষয়টি সহজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অনেকেরই।

bdnewseu/17thDecember/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ