• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাপানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে

মিজানুর রহমান,জাপান
আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

জাপানে ভয়াবহ ভূমিকম্পে আরও প্রায় আড়াইশ মানুষের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার ৫ দিন পার হতে চললেও এখনও নিখোঁজ রয়েছেন তারা। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানায়।কর্তৃপক্ষ বলছে, এসব নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এখন পর্যন্ত ৯২ প্রাণহানির কথা জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। তবে নিখোঁজ রয়েছে বিভিন্ন অঞ্চলের ২৪২ বাসিন্দা। ধারণা করা হচ্ছে তারা ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে আছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের অধিকাংশ সুজু ও ওয়াজিমা শহরের বাসিন্দা।

উপকূলীয় শহর দুটির বেশিরভাগ স্থাপনাই জাপানের ঐতিহ্য ও রীতি মেনে কাঠ দিয়ে তৈরী। ফলে সেগুলো শক্তিশালী ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি। কর্তৃপক্ষ বলছে, সময় যতই গড়াচ্ছে ক্ষীণ হয়ে আসছে ধ্বংস্তুপের নিচে চাপা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। যদিও শেষ মুহুর্ত পর্যন্ত তাদের উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানানো হয়। উদ্ধার ও ত্রাণকাজে অংশ নিয়েছে সাড়ে চার হাজারের বেশি সেনা সদস্য।

এর আগে, গত সোমবার (১ জানুয়ারি) ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে জাপানের মধ্যাঞ্চলে। ভূমিকম্পের পর প্রায় ছয়শটি কম্পন অনুভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও ভূমিধসের শঙ্কা রয়েছে।

bdnewseu/6thJanuary/ZI/Japan


আরো বিভন্ন ধরণের নিউজ