• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি আরব থেকে ইউরোপে ফেরত ফ্রান্সের বেনজেমা

Sports desk from bdneu news from diplomatic corespondents Kabir Ahmed
আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সৌদি আরব থেকে ইউরোপে ফেরত ফ্রান্সের বেনজেমা।সৌদি আরবের ফুটবল ক্লাব আল-ইত্তিহাদের সাথে চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকী থাকলেও ফরাসিএই ফুটবল তারকা ইউরোপে ফেরত আসতে ব্যাকুল।ফ্রান্সের জাতীয় ফুটবল ও ইউরোপের বিভিন্ন শীর্ষ দলে খেলা বেনজেমা ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দেন। বছরে ৮৮ মিলিয়ন পাউন্ড চুক্তিতে তিন বছরের জন্য তিনি সৌদির ক্লাবটিতে যান রিয়াল মাদ্রিদ থেকে। সে অনুযায়ী তার চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকী আছে।বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানি য়েছে,চুক্তির মেয়াদ দুই বছর বাকী থাকলেও বেনজেমা ইউরোপে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। কারণ, মরুর দেশটিতে তার মন টিকছে না। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব আর্সেনাল ও চেলসি.তাদের ফিনিশিংয়ে শক্তি বাড়াতে একজন স্ট্রাইকার দরকার। তারাও নজর রাখছে ফরাসি এই তারকার দিকে। তাইতো সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই তিনি ইউরোপে পাড়ি জমাতে চান।

কিন্তু চেলসি ও আর্সেনালের কি বেনজেমাকে কেনার মতো আর্থিক সামর্থ আছে? তার মতো একজনকে কিনতে গেলে তারা যে আর কোথাও টাকা খরচ করতে পারবে না। এটি মেনেই রিয়ালের সাবেক স্ট্রাইকারকে নিতে ঝুঁকি নিতে হবে। এদিকে সৌদি ক্লাব আল- ইত্তিহাদ তাকে ধারে কিংবা স্থায়ীভাবে এই মাসেই ছাড়তে চাচ্ছে না। তাইতো ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার সমঝোতার পথে হাঁটছেন।

আল-আত্তিহাদ গেল মৌসুমে শিরোপা জিতেছিল। তবে এই মৌসুমে সুবিধা করতে পারেনি তারা। বর্তমানে সৌদি প্রো লীগের পয়েন্ট টেবিলে তারা আছেন সপ্তম স্থানে। শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে পিছিয়ে আছে ২৫ পয়েন্টে! আল-ইত্তিহাদে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ২৪ ম্যাচ খেলে বেনজেমা গোল করেছেন ১৫টি।

bdnewseu/19thJanuary/ZI/sports


আরো বিভন্ন ধরণের নিউজ