• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিদেশে অবস্থানরত দণ্ডিত সকলকে দেশে ফিরিয়ে আনা হবে:আইনমন্ত্রী

কবির আহমেদ অনলাইন ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

বিদেশে অবস্থানরত দণ্ডিত সকলকে দেশে ফিরিয়ে
আনা হবে:আইনমন্ত্রী।আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতে সাজাপ্রাপ্ত যারা বিদেশে অবস্থান করছেন, তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার।শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না। জবাবে তিনি বলেন, “ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো আমরা আরো জোরদার করার চেষ্টা করবো।”

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ড. ইউনূসকে আইনের বিধান মেনে সাজা দেয়া হয়েছে।“এ মামলার যতটুকু কাগজপত্র দেখেছি, আমি বলতে পারি, আইন অনুযায়ী বিচার হয়েছে। এর বেশি কিছু বলবো না;” যোগ করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী সংসদ অধিবেশনে শ্রম আইন পাস হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

bdnewseu/26January/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ