• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোমের পার্কের গাছ থেকে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

রোমের পার্কের গাছ থেকে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ২৩ বছর বয়সী বাংলাদেশী যুবকটি আত্মহত্যা করেছে।
বুধবার (২৪ জানুয়ারি) ইতালির রাজধানী রোমের তুসকোলানো এলাকার সান পলিকার্পোর চার্চের কাছে পার্কো দেগলি অ্যাকুয়েডোটিতে সকাল ৭:৩০ মিনিটের দিকে একজন পথচারী একটি গাছে ঝুলন্ত এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন।রোমের স্থানীয় অনলাইন পত্রিকা la Cronaca24.itএক প্রতিবেদনে জানায়,রোমের পার্কো দেগলি অ্যাকুয়েডোটিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যুবকের মরদেহ শনাক্ত করা হয়েছে। আশে পাশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা জানায়,২৩ বছর বয়সী যুবকের নাম সুমন মিয়া। তার দেশের বাড়ী কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নে।

মরদেহ উদ্ধারের পর পরই রাজ্য পুলিশ এবং সায়েন্টিফিক পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে তদন্ত শুরু করেছেন।পত্রিকাটি আরো জানায় তদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। প্রাথমিকভকবে পুলিশ জানিয়েছে,এটি একটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছে রোমের পুলিশ প্রশাসন।

স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে একজন নাম প্রকাশ না করার শর্তে আমাদের সংবাদদাতাকে এক টেলিফোন সাক্ষাৎকারে জানায়,কুমিল্লার হোমনার সুমন মিয়া মাত্র ৭ মাস আগে ইতালির রাজধানী রোমে আসে। ইতালি আসতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে।এই অর্থ সংগ্রহ করতে দেশে আত্মীয়স্বজনের কাছে অনেক ঋণ করতে হয়েছে। তারপর এখানে এসে কাজকর্ম না পেয়ে প্রচণ্ড হতাশায় ভুগছিল।

bdnewseu/26January/ZI/Rome


আরো বিভন্ন ধরণের নিউজ