• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় সিলেটের মেয়ে দেবপ্রীতা দে ব্রতী নিহত

নিউইয়র্ক থেকে নিজস্ব প্রতিনিধি:
আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের মেয়ে দেবপ্রীতা দে ব্রতী নিহত।জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি দেবব্রত দে তমালের ভ্রাতুষ্পুত্রী (সিলেটের সেন্ট্রাল ফার্মেসি পরিবারের সদস্যা) দেবপ্রীতা দে ব্রতী (১৮) নিউ ইয়র্কে এক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। গত ২৮ জানুয়ারি রোববার ভোর রাতে নিউইয়র্কের লং-আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রতী প্রাণ হারায়। সে ছিল তমালের বড় ভাই দেবাশীষ দে বাসু এবং মা ভার্শতি দে দম্পতির কনিষ্ঠা কন্যা।

পুলিশের দেয়া বিবরণে জানা গেছে, গাড়িতে দেবপ্রীতা দে’ ব্রতীর বন্ধু জীবন (১৯) গাড়ি চালাচ্ছিলো। এক্সিট নেয়ার সময় একটি জিপ গাড়ির সাথে তাদের গাড়ির ধাক্কা লাগলে গাড়িটি সড়ক পথ থেকে ছিটকে গিয়ে একটি গাছে ধাক্কা লাগে। ভোর পৌনে ছ’টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির উভয় যাত্রীকে মৃত অবস্থায় পায়।

নিউ ইয়র্কের ম্যানহাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী দেবপ্রীতা ব্রতীর পরিবার জ্যাকসন হাইটস এলাকায় বসবাস করেন। বর্তমানে তার বাবা-মা দুজ’নে বাংলাদেশে অবস্থান করছেন। তাদেরকে দুর্ঘটনার সংবাদ জানানো হয়েছে।

ব্রতীর কাকা তমাল দে জানিয়েছেন, আজ (৩০ জানুয়ারি) তিনি সহ নিউইয়র্ক থেকে পরিবারের লোকজন মরদেহ নিয়ে দেশে যাচ্ছেন। বৃহস্পতিবার সিলেট শহরের চালিবন্দরে ব্রতীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
‘দেশে বিদেশে’ র পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন কামনা করছেন পরিবারের পক্ষ থেকে । ব্রতীর আত্মা শান্তি লাভ করুক।

bdnewseu/31January/ZI/New York


আরো বিভন্ন ধরণের নিউজ