• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আরো বাড়াতে আগ্রহী ইইউ

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আরো বাড়াতে আগ্রহী ইইউ ।বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড, হাছান মাহমুদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।শনিবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তাদের আগ্রহের কথা জানান।তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরামের সাইডলাইনে শুক্রবার ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুটা আরপিলাইনেন এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিচের সঙ্গে পৃথক বৈঠক করেন হাছান মাহমুদ।

একই দিনে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গে বিনিময় করেন সফরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইইউ’র সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারিত্ব জোরদার করার মাধ্যমে একসঙ্গে কাজের আগ্রহ ব্যক্ত করেন বলে জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে যে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, হাঙ্গেরি, পর্তুগাল, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন হাছান মাহমুদ। বৈঠকগুলোত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।বৈঠকে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

bdnewseu/3rdFebruary/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ