• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লিসবনে লন্ডন বাংলা প্রেস ক্লাব ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সঙ্গে প্রবাসে সাংবাদিকতার বিষয়ে মতবিনিময় সভা

রনি মোহাম্মদ,[পর্তুগাল ] লিসবন
আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

পর্তুগালের রাজধানী লিসবনে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের আগমন উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রবাসে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে লিসবনের জনপ্রিয় লিটন টার্কিশ গ্রিল রেস্টুরেন্টে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সম্মানে এই মতবিনিময়ে সভা ও নৈশ ভোজের আয়োজন করে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাংবাদিকরা অভিজ্ঞতা বিনিময় করে ভবিষ্যতে পর্তুগালের সাংবাদিকদের সঙ্গে যৌথ কর্মসূচি পালনের আগ্রহ প্রকাশ করেন। একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্যের বাংলা কমিউনিটির সাংবাদিকদের এই দলটি লিসবনে এসেছেন।

তাদের সম্মানের আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ।প্রতিষ্ঠাকালীন সভাপতি রনি মোহাম্মদ ও বর্তমান সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এফ আই রনি।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী, আরেক সহ-সভাপতি ও এটিএন বাংলা ইউকের হেড অফ নিউজ সায়েম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো প্রধান এ এস এম মাসুম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ প্রমূখ।

মতবিনিময়কালে দুই সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতের একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।অনুষ্ঠানে যুক্তরাজ্যের নর্থ ইস্ট বাংলাদেশের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ সাদেক আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য কয়েস আলী, ফয়সাল মোহাম্মদ, যমুনা টেলিভিশনের ইউকে প্রতিনিধি হেফাজুল কারীম রাকিব, এটিএন বাংলা ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুর হক ওইয়েস, লন্ডন প্রবাসী সাংবাদিক ইমরান আহমেদ, মতিউর রহমান, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহ-সম্পাদক সমির দেবনাথ, প্রচার সম্পাদক মুহি উদ্দীন, কালের কণ্ঠের সাবেক চিফ ক্রাইম রিপোর্টার এস এম আজাদ, ডিবিসি টেলিভিশনের পর্তুগাল প্রতিনিধি মাহথির মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

bdnewseu/13february/ZI/lisbon

 


আরো বিভন্ন ধরণের নিউজ