• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনি

অনলাইন ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার কারা কর্তৃপক্ষ। খবর বিবিসির।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে চলাফেরার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই অসুস্থতা থেকেই তার মৃত্যু হয়। রুশ বিরোধী দলীয় নেতার মৃত্যু নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হঠাৎ কী কারণে, কীভাবে নাভালনির মৃত্যু হলো, সেবিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি। কারণ জানতে কারাগারের চলমান নিয়ম অনুযায়ী ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

২০২১ সাল থেকেই কারাবন্দি রয়েছেন নাভালনি। আলোচিত এই নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। উগ্রপন্থায় উসকানি এবং অর্থায়নের অভিযোগে ২০২৩ সালে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয় নাভালনিকে। সবশেষ পেনাল কলোনি নামে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দি রাখা হয় তাকে।

bdnewseu/17february/ZI/RUSSIA


আরো বিভন্ন ধরণের নিউজ