• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আয়েবাপিসির সিনিয়র সহ সভাপতি হেলালের পিতার মৃত্যু

বিডিনিউজ ইউরোপ ডেক্স
আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

জার্মান প্রবাসি ও চ্যানেল আই এর সিনিয়র জার্মান প্রতিনিধি হিসেবে কয়েক দশক ধরে সাংবাদিকতায় জড়িত থাকা আয়েবাপিসি’র সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হেলাল এর পিতা বিশিষ্ট ব্যবসায়ি মুহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী ৮ ডিসেম্বর ২০২০ ইংরেজি রাত ১২ঃ৩০ মিনিটের সময় মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৯০ বছর। স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
চৌধুরী হবিগঞ্জে জন্ম হলেও চট্টগ্রামে কয়েক যুগের বসতিসহ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত জীবন যাপন করেছেন বলে পারিবারিক ভাবে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে আজ জন্মস্থান হবিগঞ্জের মাধবপুর থানার আন্দিউড়ায় পারিবারিক কবরস্থানে উনার দাফন সম্পন্ন হবে।
হাবিবুর রহমান হেলাল এর পিতার মৃত্যুতে আয়েবাপিসির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক বকুল খান, উপদেষ্টা মাহবুবুর রহমান সহ সারা ইউরোপের সাংবাদিকদের সংগঠন আয়েবাপিসি পরিবার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা পাঠিয়েছেন। উক্ত শোকবার্তায় আয়েবাপিসির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেছেন এবং নেতৃবৃন্দ আরো বলেন শোকাভিভূত পরিবার যেন শোক কাটিয়ে উঠার তাওফিক দান করে দোয়া কামনা করেন এবং মরহুম কে মহান আল্লাহ পাক বেহেশতের উত্তম স্থান দান করে দোয়া করেছেন বলে বিবৃতি সূত্রে জানা গেছে।
এছাড়াও এথেন্স থেকে প্রচারিত বিডিনিউজ ইউরোপ টুয়েন্টি ফোর ডটকম পরিবার এবং অস্ট্রীয়া থেকে প্রচারিত দৈনিক ইউরো সমাচার ও ইউরো বাংলা টাইমস ডটকম পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাভিভূত পরিবারের সকলের জন্য দোয়া করেছেন।
বিডিনিউজ ইউরোপ /৮ নভেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ