• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফেসবুকের নিউজ ট্যাব যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে

online desk internatiol bdneu
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ফেসবুকের নিউজ ট্যাব যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে ।ফেসবুকের মালিক সংস্থা মেটা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য ফেসবুকে যে আলাদা ‘নিউজ ট্যাব’ আছে সেটি ভবিষ্যতে আর থাকবে না। সংবাদ পড়তে পাঠক ফেসবুকে যাচ্ছে না বলে এ সিদ্ধান্ত নিয়েছে মেটা।এতে বলা হয়, নিউজ ট্যাবে সংবাদ পরিবেশনের জন্য ঐ দুই দেশের গণমাধ্যমের সঙ্গে যে চুক্তি আছে সেটি নবায়ন করা হবে না। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের নিউজ ট্যাবে গিয়ে খবর পড়ার হার ৮০ শতাংশের বেশি কমে গেছে বলে মেটা জানিয়েছে। ‘মানুষ ফেসবুকে সংবাদ ও রাজনৈতিক কনটেন্ট পেতে আসে না,’ ব্লগ পোস্টে লিখেছে মেটা।তবে দুই দেশেই ব্যবহারকারীরা ফেসবুক ফিডে খবর দেখতে পাবেন বলে জানানো হয়েছে। এর আগে মেটা গতবছর ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের গণমাধ্যমের সঙ্গে চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছিল। মেটা বলছে, নিউজ ট্যাব বন্ধ করার কারণে যে অর্থ ও সম্পদ বেঁচে যাবে সেটা এমন কোনো কাজে ব্যবহার করা হবে যা মানুষ ফেসবুকে দেখতে চায়, যার মধ্যে ‘শর্ট ভিডিও রয়েছে’।

এ বিষয়ে অস্ট্রেলিয়ায় কমিউনিকেশনস মন্ত্রী মিশেল রোল্যান্ড ও অ্যাসিস্টেন্ট ট্রেজারার স্টেফান জোন্স এক যৌথ বিবৃতিতে বলেন, মেটার সিদ্ধান্তের কারণে অস্ট্রেলিয়ার গণমাধ্যম উল্লেখযোগ্য আয় হারাবে। ‘অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশকেরা তাদের কনটেন্টের জন্য ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য,’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সে কারণে সরকারের পরবর্তী করণীয় কী হবে, তা ঠিক করতে আলোচনা চলছে। সূত্র: ডয়চে ভেলে।

bdnewseu/1march/ZI/fb


আরো বিভন্ন ধরণের নিউজ