• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্ত্রী-সন্তানের সাথে অ্যাম্বুলেন্সে করে শেষবার কক্সবাজার এলেন শাহ জালাল

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪

স্ত্রী-সন্তানের সাথে অ্যাম্বুলেন্সে করে শেষবার কক্সবাজার এলেন শাহ জালাল।বেইলি রোড ট্র্যাজেডিতে মারা যাওয়া কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রী-সন্তানের মরদেহকক্স বাজারে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (২ মার্চ) রাত সাড়ে আটটার দিকে শাহ জালালের স্ত্রী মেহেরুন নেছা হেলালি মিনার রামুর গ্রামের বাড়ি ফতেখাঁরকুল ইউনিয়নে পৌঁছায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স।মরদেহ পৌঁছানোর পর এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে রাতেই তাদের জানাজা হবে।জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে শাহ জালালের গ্রামের বাড়ি কক্সবাজরের হলদিয়াপালং গ্রামে। সেখানে সকাল ১১টার দিকে নিহত ৩ জনের আরও একটি জানাযা সম্পন্ন হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তারা।

এদিকে, ছেলে শাহ জালালসহ আদরের নাতনি ও পূত্রবধুকে হারিয়ে বাবা আবুল কাশেম এখন অনেকটাই বাকরুদ্ধ। যুদ্ধে হানাদার বাহিনীর অত্যাচার সহ্য করা এই বীর মুক্তিযোদ্ধা এখন ছেলের শোকে কাতর। বাড়ির আঙিনাজুড়ে চলছে দাফনের প্রস্তুতি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে কাস্টমস কর্মকর্তা শাহ জালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেছা হেলালি মিনা ও তিন বছরের একমাত্র কন্যা ফাহিরুজ কাশেম জামিরাকে।

পাঁচ ভাই এক বোনের মধ্যে মেঝো ছিলেন নিহত শাহ জালাল। ভাই হারানোর বেদনায় কাতর তার সহোদরেরাও। বার বার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়ছেন তারা

উল্লেখ্য, নিহত শাহজালাল নারায়ণগঞ্জ কাস্টমস অফিসে রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বেইলি রোড ট্র্যাজেডিতে শাহ জালালের সাথে পাওয়া যায় তার স্ত্রী মেহেরুন নেছা মিনা ও তার তিন বছরের কন্যা সন্তান ফাহিরুজ কাশেম জামিরার অগ্নিদগ্ধ মরদেহ।

bdnewseu/4March/ZI/beleroard


আরো বিভন্ন ধরণের নিউজ