• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সমাজকে এগিয়ে নিতে নারীদেকেও একসাথে এগিয়ে আসতে হবে:শেখ হাসিনা

কবির আহমেদ অনলাইন ডেস্ক নিউজ
আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪

সমাজকে এগিয়ে নিতে পুরুষদের পাশাপাশি নারীদেকেও একসাথে এগিয়ে আসতে হবে – শেখ হাসিনা ।পুরুষের পাশাপাশি সমাজে সমানভাবে অবদান রেখে দেশ গড়তে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে শেখ হাসিনা জয়িতা পুরস্কার প্রদান করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সময়ে যদি অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হয়, তবে নারী-পুরুষ সমানভাবে তাদের কাজ দিয়ে একটি দেশ গড়তে পারে। “সমাজের অর্ধেক অংশ নারী, তারা যদি এগিয়ে না আসে, সমাজে অবদান না রাখে, তবে সেই সমাজ কখনোই বিকাশ লাভ করতে পারে না, অগ্রগামী হতে পারে না;” যোগ করেন তিনি।

শেখ হাসিনা আরো বলেন,নারী-পুরুষ একসঙ্গে কাজ করলেই কেবল দেশ ও সমাজ এগিয়ে যেতে পারে। “আজকে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমরা নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছি;” তিনি বলেন। বাংলাদেশের নারীরা কখনো পিছিয়ে থাকবে না বলে আন্তর্জাতিক নারী দিবসে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছেন বলে উল্লেখ করে তিনি।

শেখ হাসিনা জানান, তার দল বাংলাদেশ আওয়ামী লীগই দেশের একমাত্র রাজনৈতিক দল, যারা তাদের সনদ ও নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করেছে। প্রতিকূলতা ও চ্যালেঞ্জ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে ৫ নারীর হাতে ‘শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা-২০২৩’ তুলে দিয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার প্রদান করেন।

শ্রেষ্ঠ জয়িতা নারীরা হলেন; ময়মনসিংহের আনার কলি (অর্থনীতি), রাজশাহীর কল্যাণী মিনজি (শিক্ষা ও কর্মসংস্থান), মৌলভীবাজারের কমলী রবিদাশ (সফল মা), বরগুনার জাহানারা বেগম (দমন-পীড়ন প্রতিরোধ) ও খুলনার পাখি দত্ত (সামাজিক উন্নয়ন); তিনি তৃতীয় লিঙ্গের মানুষ।

bdnewseu/9March/ZI/PM


আরো বিভন্ন ধরণের নিউজ