• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ই পাসপোর্টে তিনটি জরুরী সেবা পরিবর্তন

ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

ই পাসপোর্টে জরুরী ভিত্তিতে তিনটি সংশোধনী আনা হয়েছে যা জনকল্যাণকর। ই-পাসপোর্টের মাধ্যমে ভ্রমণকারীরা খুব সহজে যাতায়াত করতে পারেন। বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয় না। দ্রুত তাদের ইমিগ্রেশন হয়ে যায়। দেশে ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চার বছর পর গত ৪ ফেব্রুয়ারি ই-পাসপোর্টে তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। যা কার্যকর শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে।

শনিবার (৯ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়। সংশোধন করা বিষয়গুলো হলো স্বামী-স্ত্রীর নাম, বিস্তারিত ঠিকানা ও কিউআর কোড।

লিগ্যাল গার্ডিয়ান নেম:

ই-পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের অংশটুকুতে পাসপোর্ট ধারীর নামের সঙ্গে উল্লেখ থাকে বাবা, মা, স্বামী বা স্ত্রীর নাম (স্পাউসেস নেম) আর স্থায়ী ঠিকানা। এই অংশটি তেই সংশোধন আনা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি থেকে ‘স্পাউসেস নেম’ ঘরটি ই-পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়। তার বদলে সেখানে লেখা রয়েছে ‘লিগ্যাল গার্ডিয়ান’। তবে এটি প্রযোজ্য হবে শুধু দত্তক সন্তানের ক্ষেত্রে। পাসপোর্ট আবেদনের সময় ‘লিগ্যাল গার্ডিয়ান নেম’ অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আইনত অভিভাবকের অনাপত্তি সনদ ও তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি।

কিউআর কোড:

ই-পাসপোর্টের প্রথম পাতায় জরুরি তথ্যের নিচে কিউআর কোড যুক্ত করা হয়েছিল। কিউআর কোডটি স্ক্যান করলে পাসপোর্টধারীর নাম ও যোগাযোগের নম্বর পাওয়া যেত। এখন থেকে ই-পাসপোর্টে আর কিউআর কোড থাকছে না।

ঠিকানার পূর্ণরুপ:

ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত অংশ দুটিতে ‘ঠিকানার’ ঘর আছে। সেখানে পাসপোর্টধারীর স্থায়ী ঠিকানা যেমন উল্লেখ করতে হয়, তেমন জরুরি যোগাযোগের জন্য ব্যক্তি যাকে মনোনীত করেন, তারও পূর্ণাঙ্গ ঠিকানা দরকার হয়। এত দিন প্রত্যেকের ঠিকানা দুই লাইনে ৪৮ শব্দের মধ্যে লিখতে হতো। এতে অনেকের পুরো ঠিকানা সেখানে সংকুলান করা যেত না। তাই এখন থেকে তিন লাইনে বা ৯৬ শব্দে ঠিকানা উল্লেখ থাকবে।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ই-পাসপোর্টের মাধ্যমে ভ্রমণকারীরা খুব সহজে যাতায়াত করতে পারেন। বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয় না। দ্রুত তাদের ইমিগ্রেশন হয়ে যায়।

bdnewseu/14March/ZI/Epassport


আরো বিভন্ন ধরণের নিউজ