• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

করোনা টিকার প্রথম প্রয়োগ; ‘নব্বই বছরে ইতিহাস গড়লেন মার্গারেট কিনান

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

করোনা টিকার প্রথম প্রয়োগ; ‘নব্বই বছরে ইতিহাস গড়লেন মার্গারেট কিনান…’

তিনি ইতিহাস গড়লেন। পরীক্ষামূলক কার্যক্রমের বাইরে পূর্ণ পরীক্ষিত এবং অনুমোদিত কোভিড-১৯ এর প্রতিষেধক টীকাটি বিশ্বের ৭০০ কোটি মানুষের মধ্যে তিনি প্রথম নিলেন। নাম তাঁর মার্গারেট কিনান, বয়স ৯০ বছর, যুক্তরাজ্যের অধিবাসী তিনি। পেশায় ছিলেন একটি গহনা বিপনীর সহকারী। চার বছর আগে কর্ম থেকে অবসর নেন তিনি।

মধ্য-যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি এ টীকা নেন গতকাল ৮ ডিসেম্বর খুব ভোরে – ঠিক সকাল ৬টা ৩১ মিনিটে। তাতে মার্গারেটের কোন অসুবিধে হয় নি। অতি প্রভাতে শয্যা ত্যাগ করেন তিনি। তাঁকে টীকাটি হাসপাতালের যে সেবিকা দিয়েছেন, তাঁর নাম মে পার্সন্স। আদিতে ফিলিপাইনসের মানুষটি গত ২৪ বছর ধরে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করছেন।


মানবজাতির একটি চরম সঙ্কটের উত্তরণের পথযাত্রায় অগ্র-অভিযাত্রী মার্গারেট কিনানকে সশ্রদ্ধ অভিনন্দন ও কৃতজ্ঞতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বেরিস জনসনের সঙ্গে মুঠোফোন আলাপের সময়ে মার্গারেট তাঁকে জানিয়েছেন যে, মানবজাতির কল্যাণের কারনেই তিনি এ টীকা নিচ্ছেন।
আগামী সপ্তাহে মার্গেরেটের ৯১ বছর হবে। তিনি বলেছেন যে, এ টীকাই তাঁর জন্মদিনের আগাম শ্রেষ্ঠ উপহার। তিনি তাকিয়ে আছেন বড়দিন আর নববর্ষের দিকে, যখন তিনি পরিবারের সবার সঙ্গে মিলিত হতে পারবেন।
বিশ্ববাসীর প্রতি মার্গারেট কিন্নানের বানী – ‘কোভিড১৯ এর প্রতিষেধক টীকাটি নিও। আমি যদি ৯০ বছর বয়সে তা নিতে পারি, তা’হলে তোমরাও পারবে’।

সূত্র -রেডিও টুডে৮৯.৬ এফএম

বিডিনিউজ ইউরোপ /৮ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ